(ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাফিজুরের প্রতি শ্রদ্ধা)
চারদিক ধোয়া ধোয়া
আকাশে মেঘ নেই
চারদিক ধূলা ধূলা
বৃষ্টির অপেক্ষায় চাতকের প্রাণ
মাঠের ধান পুড়েছে
মুকুল ঝলসে ঝাউ
ঝাউবন নিথর
বৃষ্টির অপেক্ষায় সবুজ–শ্যামল
কবে যে প্রাণ গ্রাম ছেড়েছে
কবে যে যুবা বয়সের স্বপ্ন গেঁথেছে
বাঁশের ঢালায় লাল লঙ্কা শুকাতে শুকাতে দাদি
ভোলতারা তরুণ পৌত্রের পথ হাঁটা দেখে
মনে তার কী যে টান, সন্তানের অধিক
সন্তানের সন্তান!
চারদিক ধোঁয়া ধোঁয়া
আকাশে কালো মেঘ
ঘনীভূত ধূলিঝড় মন উচাটন
মায়ের মন বারবার ডাকে, আজ কত দিন
ছেলের কোনো নেই খবর, শহর কোথায়
কত দূর বিশ্ববিদ্যালয়!
আজ সন্ধ্যায় বৃষ্টি
সেবিকা হাসপাতালের জানালায় এক মুহূর্ত
দারোয়ান ডাকে কম্পিত কণ্ঠে, দিদি আঁতকে ওঠে
হাসপাতালের পেছনের বারান্দায় নিথর এক যুবক!